নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে আপোষহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে শীতার্ত ও অসহায় এলাকাবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-০১ (রূপগঞ্জ) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও গণমানুষের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
দোয়া মাহফিলে মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনায় দোয়া করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের প্রেরণার উৎস। জনগণের পাশে থেকে মানবিক কর্মসূচির মাধ্যমে তাঁর স্মৃতিকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়িয়েছে এবং আগামীতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠান শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) সংবাদদাতা 









