ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান পূর্ণাঙ্গ বিএনপি চেয়ারম্যান: অভিনন্দন জানালেন দিপু ভূঁইয়া

বিএনপির স্থায়ী কমিটির সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। এই পদার্পণকে দলের নেতাকর্মীরা গণতন্ত্রের নতুন দিগন্ত হিসেবে দেখছেন।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর শূন্য থাকা দলের শীর্ষ পদে গঠনতন্ত্র অনুযায়ী আজ (শুক্রবার) স্থায়ী কমিটির জরুরি বৈঠকে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, “ভারপ্রাপ্তের ভারমুক্ত হয়ে তারেক রহমান আজ দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এটি শুধু একটি পদবির পরিবর্তন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামে নতুন প্রেরণার নাম। তার নেতৃত্ব দলকে সঠিক পথে এগিয়ে নেবে।”

তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূলতার মধ্য দিয়ে দলের নেতৃত্বে উঠে আসেন। ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে তিনি দেশের বিভিন্ন এলাকায় তৃণমূল সম্মেলন আয়োজন করেন এবং সাধারণ কর্মী ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। ২০০৮ থেকে প্রায় এক দশক প্রবাসে থাকা সত্ত্বেও ভার্চুয়াল মাধ্যমে দলের কার্যক্রম ও ঐক্য ধরে রাখেন।

২০০৭-২০০৮ সালের এক-এগারো সময়ে গ্রেপ্তার ও রিমান্ডে থাকাকালীন তার ওপর চালানো অমানবিক নির্যাতন সত্ত্বেও তিনি আদর্শ ও সংযমে অবিচল থাকেন। তার রাজনৈতিক দর্শনের মূলমন্ত্র হলো ‘সবার আগে বাংলাদেশ’। তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব পেশ করেছেন, যার মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং টানা দুই মেয়াদে বেশি প্রধানমন্ত্রী না থাকার সুপারিশ।

প্রায় ১৭ বছরের প্রবাস শেষে দেশে প্রত্যাবর্তন করেছেন তিনি, যা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর শুরু, পথে নেতাকর্মীদের শুভেচ্ছা

তারেক রহমান পূর্ণাঙ্গ বিএনপি চেয়ারম্যান: অভিনন্দন জানালেন দিপু ভূঁইয়া

প্রকাশ : ১১:২৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬