জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। উঠে আসতে পারে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও শ্রমিক অধ্যুষিত এলাকায় চলমান বিক্ষোভ প্রসঙ্গ।
অনলাইন ডেস্ক 


















