ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেফতার

নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি। বুধবার (১৮ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় অবস্থিত এসআরবি সদর দপ্তরে নিয়ে যান। সেখানে প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি

বারিধারা থেকে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু গ্রেফতার

প্রকাশ : ০৫:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬