ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ূমের পক্ষে ধানের শীষে গণপ্রচারণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী ড. এম এ কাইয়ূমের পক্ষে জোরালো নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজুরের নেতৃত্বে ৪২ নং ওয়ার্ডে এই গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রচারণায় ৪২ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, তাঁতীদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও অলিগলিতে মিছিল ও লিফলেট বিতরণ করেন। এ সময় তারা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণাকালে আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজুর বলেন, “দেশে দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই গুরুত্বপূর্ণ সময়ে ড. এম এ কাইয়ূমের মতো শিক্ষিত, সৎ ও জনবান্ধব প্রার্থীকে বিজয়ী করাই আমাদের প্রধান লক্ষ্য। ঢাকা-১১ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে এবং তারা ধানের শীষেই রায় দেবে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা হবে। তরুণ সমাজের কর্মসংস্থান, দ্রব্যমূল্যের লাগাম টানা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করবে।

প্রচারণায় অংশ নেওয়া যুবদল, তাঁতীদল ও ছাত্রদলের নেতারা বলেন, ড. এম এ কাইয়ূম ঢাকা-১১ আসনের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

স্থানীয় ভোটারদের মধ্যেও প্রচারণা ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকেই জানান, তারা পরিবর্তন চান এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে চান।

শেষ পর্যন্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ড. এম এ কাইয়ূমকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটের মাঠে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার ঘোষণা দেন।

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

ঢাকা-১১ আসনে ড. এম এ কাইয়ূমের পক্ষে ধানের শীষে গণপ্রচারণা

প্রকাশ : ০৮:০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬