ঢাকা ০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের প্রথম জানাজা সম্পন্ন

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় বাদ জোহর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জানাজা নামাজ সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য-সচিব রবিন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুব বিষয়ক সম্পাদক মীর সরাফতলী শফু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ইয়াসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

জানাজা শেষে মুসাব্বিরের মরদেহ পরিবারের বাসভবনে নেওয়া হয়। সেখানে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে কাওরান বাজারে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর দাফন সম্পন্ন করা হবে।

এর আগে গতকাল বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের তেজতুরি বাজার সংলগ্ন স্টার কাবাবের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, মামলায় নাম না জানা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান

নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশ : ০৬:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬