ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবাদুল হক ফালুর পিতার জানাজায় এস এম জাহাঙ্গীর হোসেনের উপস্থিতি

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৮:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ২৭৫৭ বার পড়া হয়েছে

খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির ২ নম্বর ইউনিট সভাপতি এবাদুল হক ফালুর পিতা মরহুমের জানাজা নামাজে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন। তারা জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। মরহুমের ইন্তেকালে দল একজন শুভাকাঙ্ক্ষী ও সহমর্মী অভিভাবককে হারিয়েছে বলে তারা উল্লেখ করেন।

জানাজা ও শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপি নেতারা ধৈর্য ধারণের আহ্বান জানান এবং আল্লাহ তায়ালার কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।

জানাজা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। শোকাবহ পরিবেশে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

এবাদুল হক ফালুর পিতার জানাজায় এস এম জাহাঙ্গীর হোসেনের উপস্থিতি

প্রকাশ : ০৮:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬