ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১১ আসনকে মাদক-সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের

ড. এম এ কাইয়ুম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর খিলবাড়িরটেক এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “বিএনপি জন্মলগ্ন থেকেই সাধারণ মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণের রাজনীতি করে আসছে। এই দল কখনোই শাসকগোষ্ঠীর স্বার্থ রক্ষার রাজনীতি করেনি।”

ড. কাইয়ুম ঘোষণা দেন, ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকায় পরিণত করবেন। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন।

বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বলেন, “বিএনপি সবসময় দেশের স্বার্থবিরোধী অপশক্তির বিরুদ্ধে আপোষহীন অবস্থানে ছিল এবং থাকবে।”

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঢাকা-১১ আসনে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়ন হয়েছিল, কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তেমন কোনো উন্নয়ন হয়নি।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নের জন্য কর্মসংস্থান, শিক্ষা, শিল্পায়ন, বিদ্যুৎ, জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিয়েছেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করবে এবং একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারিতে জাইমা রহমান

ঢাকা-১১ আসনকে মাদক-সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ড. এম এ কাইয়ুমের

প্রকাশ : ০৮:২৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬