ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সকল জল্পনার অবসান

ঢাকা–১৮-এ এস এম জাহাঙ্গীর, বগুড়া–২-এ জোট প্রার্থী মাহমুদুর রহমান মান্না

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক নাগরিক ঐক্য। দলটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসনে সমর্থন দেয় বিএনপি। কিন্তু ঢাকা-১৮ আসনেও তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে ভোট করার বিষয়টি একান্তই ব্যক্তিগত বলে জানালেন তিনি।

এদিকে যুগপৎ শরিকদের জোটে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এ ঘোষণার মাধ্যমে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকার গুরুত্বপূর্ণ দুটি আসন চূড়ান্ত করল।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা–১৮ আসনে এস. এম. জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় আছেন এবং স্থানীয়ভাবে তিনি দলের শিকড়গাঁথা নেতা হিসেবে পরিচিত। অপরদিকে মাহমুদুর রহমান মান্না গণতন্ত্র পুনরুদ্ধার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম মুখ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণায় বিএনপি ও তাদের জোটের মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতি পাবে।

জনপ্রিয় সংবাদ

মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে দক্ষ নার্স তৈরির আহ্বান এমপি জাহাঙ্গীরের

সকল জল্পনার অবসান

ঢাকা–১৮-এ এস এম জাহাঙ্গীর, বগুড়া–২-এ জোট প্রার্থী মাহমুদুর রহমান মান্না

প্রকাশ : ০৯:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬