নরসিংদীর মনোহরদীতে গত ০৩/০১/২৬ ইং (শনিবার) তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত উপলক্ষে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান অনু্ষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ- এ্যাবের সদস্যসচিব ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা কৃষকদলের সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু,পৌরসভা কৃষকদলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ইমরান আহমেদ সহ যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এসময় গরীব অসহায় এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণে পর প্রধান অতিথির বক্তব্যে তিনি খালেদা জিয়ার পরকালীন মুক্তির জন্য দোয়া চেয়ে সকলকে একতাবদ্ধ হয়ে ধানের পতিকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ছাত্রদল নেতা মহসিন কবির।
মোঃ আঃ রাকিব (মনোহরদী প্রতিনিধি) 



















