ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ড. এম এ কাইয়ুম

  • প্রথম ভোর ডেস্ক
  • প্রকাশ : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৭১২ বার পড়া হয়েছে

ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, দেশে আর কোনো বৈষম্য থাকবে না। নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নিরলসভাবে কাজ করে যাবে।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর ভাটারা এলাকার বারিধারা জে ব্লকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বর্তমানে জনগণ আবার তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবার জনগণ ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ঢাকা-১১ আসনসহ সংশ্লিষ্ট এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিএনপি সবসময় মাটি ও মানুষের দল হিসেবে কাজ করেছে। অতীতে যতবার বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই দেশের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ, দুদক-রাজউকে আইনজীবীদের আবেদন

বৈষম্যহীন রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ: ড. এম এ কাইয়ুম

প্রকাশ : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫