ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিনশ ফিটে ক্ষতিগ্রস্ত বৃক্ষের জায়গায় বিএনপির নতুন বৃক্ষরোপণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ এবং ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি বলেন, “বিএনপি শুধু গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আন্দোলন করে না, পরিবেশ ও নগর পরিচ্ছন্নতার প্রতিও আমাদের দায়বদ্ধতা রয়েছে।”

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় সমাবেশের কারণে সৃষ্ট সকল বর্জ্য-আবর্জনা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। দলটির নেতাকর্মীরা দিনভর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে রাস্তাঘাট, ফুটপাত ও আশপাশের এলাকা পরিষ্কার করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দ জানান, জনসমাগমের ফলে যাতে পরিবেশের কোনো দীর্ঘস্থায়ী ক্ষতি না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বাড়ানোর প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, যুগ্ন আহবায়ক কর্মীবান্ধব নেতা আখতার হোসেন, খিলক্ষেত থানা বিএনপি আহবায়ক হাজী ফজলুল হক,সদস্য সচিব সোরাব হোসেন স্বপন, যুগ্ন আহবায়ক মোবারক হোসেন দেওয়ান, যুগ্ন আহবায় বিল্লাল হোসেন,খিলক্ষেত থানা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক সোলাইমান, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল নুর তুষার, ৪৩ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিনসহ ঢাকা মহানগর বিএনপি খিলক্ষেত থানা বিএনপি এমপি ৪৩ নং ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

১৪ উপজেলার একটি ইউনিয়নে চালু হবে ফ্যামিলি কার্ড

তিনশ ফিটে ক্ষতিগ্রস্ত বৃক্ষের জায়গায় বিএনপির নতুন বৃক্ষরোপণ

প্রকাশ : ০৬:২৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫