রামপুরা পাকা মসজিদে পবিত্র জুম্মা নামাজ আদায় শেষে শিশু হাফেজ ও কোরআনের পাখিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটিয়েছেন ঢাকা–১১ আসনের বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুম্মা নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু কোরআন শিক্ষার্থী ও মাদ্রাসাপড়ুয়া শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন, তাদের পড়াশোনা ও কোরআন শিক্ষার খোঁজখবর নেন এবং ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
ড. এম এ কাইয়ুম বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কোরআনের আলোয় আলোকিত প্রজন্মই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিশুদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।
এ সময় স্থানীয় মুসল্লি, মসজিদ কমিটির সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ড. এম এ কাইয়ুমের এই মানবিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন তারা।
স্থানীয়রা জানান, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত সম্পৃক্ততা এলাকাবাসীর সঙ্গে ড. এম এ কাইয়ুমের সম্পর্ককে আরও দৃঢ় করছে।
নিজস্ব প্রতিবেদক 



















