ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণসংবর্ধনায় রূপগঞ্জ থেকে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে যোগ দিলেন দিপু ভূঁইয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : ০৬:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২৬৭৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি পূর্বাচলের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানটি রূপগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অনুষ্ঠিত হওয়ায় গত কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন দিপু ভূঁইয়া। এরই অংশ হিসেবে বুধবার রাত থেকেই রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নির্ধারিত স্থানে এসে অবস্থান নিতে শুরু করেন।

বৃহস্পতিবার সকাল ১০টার পর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু নেতৃত্বাধীন বিশাল মিছিল পূর্বাচল গণসংবর্ধনা প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি রূপগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লা ও গ্রামের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিপু ভূঁইয়ার সঙ্গে গণসংবর্ধনায় যোগ দেন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে দিপু ভূঁইয়া বলেন, “আজকের দিনটি আমাদের জন্য ঈদের চেয়েও কম নয়। দীর্ঘ সতেরো বছর পর আমাদের নেতা দেশে ফিরেছেন। তারেক রহমান বীরের বেশেই দেশে প্রত্যাবর্তন করেছেন। আমরা আজ আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে এসেছি।”

এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ নারায়ণগঞ্জ জেলা বিএনপি, রূপগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ দিপু ভূঁইয়ার নেতৃত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

মাহারাত মডেল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণী ও হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে গণসংবর্ধনায় রূপগঞ্জ থেকে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে যোগ দিলেন দিপু ভূঁইয়া

প্রকাশ : ০৬:৫৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫