ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন দিপু ভূঁইয়া।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানকে—আমাকে এত বড় সম্মান প্রদানের জন্য।”

তিনি আরও বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়, এই সম্মান পুরো রূপগঞ্জবাসীর। রূপগঞ্জের সকল মানুষের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সবসময় আমার পাশে থেকেছেন।”

আগামী নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাআল্লাহ, আগামী দিনে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জনের মাধ্যমে আপনারা আবারও আমার পাশে থাকবেন—এই আশাই করি।”

উল্লেখ্য, এর আগে প্রাথমিকভাবে এই আসনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। চূড়ান্ত মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে তাঁর প্রার্থিতা এখন আনুষ্ঠানিক রূপ পেল।

জনপ্রিয় সংবাদ

রাজারবাগে বাংলাদেশ পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ ১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দিপু ভূঁইয়া

প্রকাশ : ০৬:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫