ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–১১ আসনে ড. এম এ কাইয়ুমের পক্ষে বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা–১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের পক্ষে দলের নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ড. এম এ কাইয়ুমের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ড. এম এ কাইয়ুম ঢাকা–১১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হলো।

এ বিষয়ে ড. এম এ কাইয়ুম বলেন, “ঢাকা–১১ আসনের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমি নির্বাচন করছি। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।”

উল্লেখ্য, ঢাকা–১১ আসনকে ঘিরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

ঢাকা–১১ আসনে ড. এম এ কাইয়ুমের পক্ষে বিএনপির চূড়ান্ত মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫