ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিট সড়কে যুবদলের আনন্দ মিছিল

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৮:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৬৪৮ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম ও শামীম ভুঁইয়ার নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি ১৫০ ফিট সড়ক এলাকা থেকে শুরু হয়ে ২ নম্বর সেক্টরের লেংটার মাজার চত্বর প্রদক্ষিণ করে স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণ আজ আশার আলো দেখছে এবং বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

বক্তারা আরও বলেন, রূপগঞ্জ রাজধানীর পার্শ্ববর্তী এলাকা হওয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটবে। এ কারণে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় আগত নেতা-কর্মীদের ভোগান্তি এড়াতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এর অংশ হিসেবে খাবার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মেডিকেল ক্যাম্প, শুকনা খাবার (বিস্কুটসহ) এবং প্রাথমিক চিকিৎসাসহ নানা সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজকরা। তারা বলেন, আগত নেতা-কর্মীরা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে কর্মসূচিতে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই যুবদলের নেতা-কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় উপজেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিয়েল এস্টেট ক্লাবের বৈশাখী উৎসব উদযাপন, সম্প্রীতির বার্তা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিট সড়কে যুবদলের আনন্দ মিছিল

প্রকাশ : ০৮:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫