ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিনি এই শোক প্রকাশ করেন। শোকবার্তায় মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “শরীফ ওসমান হাদী ছিলেন সাহসী ও প্রতিবাদী একজন সংগঠক। অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে তার অবস্থান ছিল আপসহীন। তার অকাল মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।”
এ সময় তিনি মরহুমের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিজস্ব প্রতিবেদক 









