ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় ড. এম এ কাইয়ুম এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন

  • রাশেদুল হক
  • প্রকাশ : ০২:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৩১৮৪ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা ১১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম এ কাইয়ুমের পক্ষ থেকে ফ্যামেলী কার্ড এর মাধ্যমে, মাসিক ভিত্তিতে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বাড্ডা হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচীতে, বাড্ডা থানা ৪২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশারফ হোসনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন, ঢাকা মহানগর উত্তর বিএপির সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্লা, বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল কাদের বাবু।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বেরাইদ ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যন আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রধান করেন বাড্ডা হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ দারুল ইসলাম।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান মাহফুজ তাঁর বক্তব্যে বলেন, আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন।
ভাটারা, বাড্ডা, রামপুরা থানার ২১টি ওয়ার্ডের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হলো আজ। এম এ কাউয়ুম ভাই বলেছেন, আমার রাজনৈতিক কোনও স্বার্থ নেই, এটি সদকায়ে জারিয়া হিসেবে আমি যতদিন বেঁচে থাকবো তা চালু থাকবে।

এম এ কাইয়ুম ভাইয়ের জন্য আজ বাড্ডা গুলশানের সমমর্যাদা পাচ্ছে। তাঁর জন্য আমাদেরও কিছু করণীয় রয়েছে। আসন্ন নির্বাচনে তাঁকে আমরা সর্বোচ্চ ভোট প্রদান করে বিজয়ী করে আনবো ইনশা আল্লাহ। তিনি এম এ কাইয়ুমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাড্ডা থানা ৪২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কাতু।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে মসজিদে মুসল্লিদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবু মুহাম্মাদ মাসুমের কুশল বিনিময়

বাড্ডায় ড. এম এ কাইয়ুম এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন

প্রকাশ : ০২:৩৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫