ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আদালত ভবন (কাচেহরি) সংলগ্ন একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল ব্যস্ত এলাকা, যেখানে সাধারণ মানুষ, আইনজীবী এবং মামলার পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর আদালত ভবনটি দ্রুত খালি করা হয়। উপস্থিত সবাইকে পেছনের দরজা দিয়ে সরিয়ে নেওয়া হয় এবং সব আদালত কার্যক্রম স্থগিত করা হয়।

বিস্ফোরণের পরপরই ইসলামাবাদ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, প্রধান কমিশনার এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছেন। এছাড়া উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে নিহত ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ ঘটনায় রাজধানীর পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মসজিদ ও ঈদগাহ উন্নয়নে বিশেষ বরাদ্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন এমপি দিপু

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২

প্রকাশ : ০৭:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫