ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ১২:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ২৭৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকার জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। এদের মধ্যে কয়েকজন গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্রও বিতরণ করেন। বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এছাড়া, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এর ফলে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেল শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ

ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান

প্রকাশ : ১২:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫