ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সংবিধানে গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপি আহ্বায়কের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৮:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৩৮২৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে। যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে।’ রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ বির্নিমাণ করা হবে। আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরোনো সিস্টেমে, পুরোনো আইনে আমরা আর এ বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। সেখানে শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে।’

তিনি আরও বলেন, ‘ঠিক এক বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে।’

নেত্রকোনায় নানাবিধ সমস্যা রয়েছে দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এখানে শিক্ষা ও স্বাস্থ্য সেবার বেহাল দশাসহ কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা এনসিপি এসব সমস্যা দূর করতে চাই।’

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

নতুন সংবিধানে গণপরিষদ নির্বাচনের দাবি এনসিপি আহ্বায়কের

প্রকাশ : ০৮:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫