বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে।
আইএসপিআর জানায়, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে সংঘটিত দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। আহত ও নিহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২২ জুলাই দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালভিত্তিক হালনাগাদ তালিকা নিম্নরূপ:
বার্ন ইনস্টিটিউট: আহত ৪৬, নিহত ১০
সিএমএইচ (ঢাকা): আহত ২৮, নিহত ১৬
ঢাকা মেডিকেল কলেজ: আহত ৩, নিহত ১
লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১৩, নিহত ২
উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই
কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ১, নিহত নেই
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা: আহত ২, নিহত ১
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ৩, নিহত নেই
আইএসপিআর আরও জানিয়েছে, উদ্ধার ও চিকিৎসা তৎপরতা চলমান রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, ২১ জুলাই সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ভবনের ভেতরে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















