ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকতা তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধান, ন্যূনতম বেতন প্রস্তাব ৩০ হাজার

বাংলাদেশে গত ১৫ বছরে সাংবাদিকতা কার্যক্রম নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের কথাও জানান তিনি। শনিবার (৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) আয়োজিত পর্যালোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, “পূর্ববর্তী সরকার আমলে সাংবাদিকরা রাজনৈতিক নিয়ন্ত্রণে ছিলেন। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে চায়।”

তিনি আরও জানান, “গণমাধ্যমকে ভয়ভীতি দেখানোর সুযোগ কোনো সংস্থাকে দেওয়া হবে না। গণমাধ্যম বর্তমানে স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার এতে হস্তক্ষেপ করছে না।”

সভায় সাংবাদিকদের সংগঠন থেকে সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং আলাদা বেতন কাঠামোর দাবি তোলা হয়। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়া নিয়েও প্রশ্ন তোলে সংগঠনটি।

জনপ্রিয় সংবাদ

১৪ উপজেলার একটি ইউনিয়নে চালু হবে ফ্যামিলি কার্ড

সাংবাদিকতা তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধান, ন্যূনতম বেতন প্রস্তাব ৩০ হাজার

প্রকাশ : ০৬:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫