ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
জামালপুরে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি

বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

oplus_1024

জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ। শুরুতেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে শহরের বকুলতলা মোড় থেকে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে নানা স্লোগান তুলে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দ্বিতীয় সমাবেশের মাধ্যমে কর্মসুচির সমাপ্তি হয়।

জামালপুর জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদ।

এছাড়াও জামালপুর জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, সাবেক ছাত্রনেতা আজম খান, যুবদল নেতা খাইরুল ইসলাম লিয়ন ও সাবেক ছাত্রনেতা মনির প্রমুখ বক্তব্য রাখেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামী বক্তা পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল

জামালপুরে বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি

বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশ : ০৬:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫