ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৮:৩৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৭৫৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া। সম্পর্ক দৃঢ় করার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক যোগাযোগ বাড়ানোয় গুরুত্ব দিতে হবে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যত কৌশল বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন এসব কথা বলেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিশেষ দূত বলেন, কোরিয়া-বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আরও বাড়াতে চাই। গত ৫০ বছরের অভিজ্ঞতায় আমরা পরবর্তী ৫০ বছরের দিকে তাকাতে চাই। দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতেই আমাকে বাংলাদেশে পাঠিয়েছেন প্রেসিডেন্ট।
দুই দেশের সম্পর্ক উন্নয়নে শীর্ষ নেতাদের সফর বিনিময়ের ওপর জোর দেন বিশেষ দূত মিন। তিনি বলেন, আমাদের সফর বিনিময় করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয় কূটনৈতিক পর্যায়ে আমরা আলোচনা করবো।
দুই দিনের সফরে কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত মিন মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের চনপাড়ায় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় দক্ষিণ কোরিয়া

প্রকাশ : ০৮:৩৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩