ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ সংগঠন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশে হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ এবং এই ধরণের সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রোববার (২৭ অক্টোবর) এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।

এতে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুই গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষার মান উন্নয়নের সম্মিলিত উদ্যোগের আহ্বান দিপু ভূঁইয়ার

হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ সংগঠন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রকাশ : ০৮:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪