ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইন সচিব গোলাম রব্বানী অবসরে

অবসরে গেলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী। সরকারি চাকরির বিধি অনুযায়ী বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তার অবসর মঞ্জুর করেছে সরকার। গতকাল বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানীকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর পূর্তিতে ৯ অক্টোবর সরকারি চাকরি থেকে অবসর মঞ্জুর করা হলো।

তার ছুটি প্রাপ্যতা থাকায় ১০ অক্টোবর থেকে ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। সিনিয়র জেলা জজ মো. গোলাম রব্বানীকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার থাকা অবস্থায় ২০২২ সালের ৪ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ১ জুলাই তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়।

আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর গত ১৩ আগস্ট গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) পদে বদলি করে ঢাকায় আনা হয়। পরে ৫ সেপ্টেম্বর আইন সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়। এরপর গত ৮ সেপ্টেম্বর গোলাম রব্বানীকে আইন সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর তাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগ দেয় সরকার। দায়িত্বপ্রাপ্তির ২১ দিনের মাথায় তিনি অবসরে গেলেন।

জনপ্রিয় সংবাদ

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেল শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ

আইন সচিব গোলাম রব্বানী অবসরে

প্রকাশ : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪