ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলার দুদিন পেড়িয়ে গেলেও গ্রেফতার শূন্য

গাজীপুরের কালিয়াকৈরে গত ৬ ও ৭ সেপ্টেম্বর দুটি হত্যা মামলা রুজু করা হয়। সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা,ওবায়দুল কাদের,শেখ সেলিম ও আকম মোজাম্মেল হক সহ কালিয়াকৈর উপজেলা ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ২১৭ জনের নামোল্লেখ করে প্রায় ৮০০ জনের বিরুদ্ধে রিয়াজ ফকির ও সালমা বেগম বাদী হয়ে দুটি হত্যা মামলা করেন।

মামলার দুদিন পেড়িয়ে গেলেও ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত কোন আসামি কে গ্রেফতার করতে পারেনি কালিয়াকৈর থানা পুলিশ। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন, গত ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কালিয়াকৈর উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীদের কার্যত কাউকে দেখা যায়নি।তারা সবাই গা ঢাকা দিয়েছেন।যে কারণে মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।তবে আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট কালিয়াকৈরের সফিপুর এলাকায় জসিম ফকির (৩৫) ও শেখ মাহমুদ (৪০) নামে দু’জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গত ৬ সেপ্টেম্বর জসিম ফকিরের ভাই রিয়াজউদ্দিন ফকির এবং ৭সেপ্টেম্বর নিহত শেখ মাহমুদের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। দুটি মামলাতেই শেখ হাসিনা শেখ রেহানা শেখ সেলিম ওবায়দুল কাদের এবং স্থানীয় সাবেক সাংসদ আকম মোজাম্মেল হক সহ ৮০০জনকে আসামি করা হয়।

জনপ্রিয় সংবাদ

হামের টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

হত্যা মামলার দুদিন পেড়িয়ে গেলেও গ্রেফতার শূন্য

প্রকাশ : ০৮:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪