ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্র-জনতা ঠিক করবে নির্বাচন কবে হবে: উপদেষ্টা হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। ফাইল ছবি

নির্বাচন কবে হবে তা ছাত্র-জনতা ঠিক করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, নির্বাচনি ব্যবস্থাকে ভোটারদের কাছে গ্রহণযোগ্য করার ব্যবস্থা করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কি-না বা আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটি ছাত্র-জনতা ঠিক করবে। রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এ এফ হাসান আরিফ বলেন, সংবিধান সংস্কার ও নির্বাচনী ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় হবে তা সেটা এখনো ঠিক হয়নি। এক্ষেত্রে ছাত্র জনতার মতামত গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকে রায় নিতে হবে। তিনি বলেন, সংবিধানের মধ্য থেকে জিম্মি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মানুষকে দমন করেছে। সংবিধান নতুন করে লেখা হবে, বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে তাও ছাত্র জনতার মতামতের ওপর নির্ভর করবে।

উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয় এখনো। কারণ আগের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে। এক্ষেত্রে সরকার চেষ্টা করছে। সরকারের একমাস নিয়ে উপদেষ্টা বলেন, সংস্কার ১৫ দিনে করা যাবে না। সময় লাগবে।

জনপ্রিয় সংবাদ

হামের টিকা আসার সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছাত্র-জনতা ঠিক করবে নির্বাচন কবে হবে: উপদেষ্টা হাসান আরিফ

প্রকাশ : ০৬:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪