বগুড়া জেলার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী কিশোরগ্যাং দলপতি, বগুড়া সদর পৌরসভার ১৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাওন সময় ও সুযোগ বুঝে নিজেকে যুবদলের নেতা বলে জাহির করে বেড়াচ্ছে। স্থানীয় বিএনপি জামায়াতের একাধিক নেতার ছত্রচ্ছায়ায় এলাকায় ত্রাস সৃষ্টি করে শাওন নিজের ক্ষমতার দাপট দেখাচ্ছে বলেও অভিযোগ রয়েছে। সদর পৌরসভার ১৯ নং ওয়ার্ডের মানিকচক গ্রামের মোয়াজ্জেম হোসেন জিল্লারের ছেলে মেহেদী হাসান শাওনের বিরুদ্ধে ৩ টি অস্ত্র মামলা,৫টি মাদক মামলা ৯টি চুরির মামলাসহ প্রায় ২০টি মামলা চলমান রয়েছে। এছাড়াও বগুড়ার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে জিডি ও অভিযোগও রয়েছে। বগুড়া জেলা প্রশাসনের তালিকাভুক্ত কিশোরগ্যাং নেতা শাওনের রয়েছে ৩০/৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী। গত জানুয়ারী ২০২৪ এ ১৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে যোগদান করে জাতীয় ও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালালেও বর্তমানে নিজেকে যুবদলের নেতা হিসেবে প্রচার প্রচারণা চালাচ্ছে সে। গত ৫ আগষ্ট কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে ১০/১৫ টি বাড়ীতে অগ্নি সংযোগ করে তান্ডব চালায়। মেহেদী হাসান শাওনের কিশোর গ্যাংয়ের হাতে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বগুড়া সদরের কুটুরবাড়ী এলাকার মুরগী ব্যবসায়ী সেলিম মিয়ার উপর হামলাকারী মেহেদী হাসান শাওনসহ জড়িত সকলের ফাঁসির দাবীতে জয়বাংলা হাট এলাকায় মানববন্ধন করা হলেও শাওনকে শেল্টার দিয়ে যাচ্ছে কতিপয় বিএনপি, জামাতের নেতা। মেহেদী হাসান শাওনের চাঁদাবাজীতে অতিষ্ঠ এলাকাবাসী তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানালে র্যাব ১২ ছায়া তদন্ত শুরু করে এবং ১০ অক্টোবর সকাল ৬ টায় সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। মেহেদী হাসান শাওনের মতো একজন সন্ত্রাসীর জন্য বিএনপির সুনাম নষ্ট হচ্ছে বলেও জানায় এলাকাবাসী।
সংবাদ শিরোনামঃ
বগুড়ায় একাধিক মামলার দাগী আসামী যুবলীগ নেতা এখন যুবদলের নেতা
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশ : ১২:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- ৩০৯৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ




















