ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

  • বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ : ০৭:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • ৬০৬৫ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভূমি অধিগ্রহণের জমির সঠিক পরিমাপ না করে সীমানা নির্ধারণ করায়, সার্ভেয়ারদেরকে সঠিকভাবে পরিমাপ করতে বলায় স্থানীয় দালাল মোঃ খোরশেদ আলম ওরফে কোরবান ও তার স্ত্রী নুরজাহান ওরফে নূরে, দৈনিক প্রথম ভোর এর নির্বাহী সম্পাদক রাশেদুল হককে মেরে ফেলতে উদ্যত হয় এবং প্রকাশ্যে জনসম্মুখে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ ঘটনায় সাংবাদিক রাশেদুল হক গত ৩১ আগষ্ট শনিবার সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করে।
জিডি সূত্রে জানা যায়, গত ২৯ আগষ্ট বৃহস্পতিবার দুপুর ২ টা ৪০ মিনিটে”টাঙ্গাইল-দেলদুয়ার-লাউহাটি-সাটুরিয়া-কাওয়ালীপাড়া-কালামপুর বাসস্ট্যান্ড আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্প এর জন্য ভূমি অধিগ্রহণের জন্য প্রস্তাবিত জমির যৌথ তদন্তের সময় মানিকগঞ্জ ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার মোহাম্মদ খোরশেদ আলম, জেলা প্রশাসকের এলএ শাখার সার্ভেয়ার মোঃ আবু ইউসুফ ও সড়ক বিভাগ মানিকগঞ্জ এর সার্ভেয়ার মোঃ বুলবুল আহমেদ উপজেলার গর্জনা গ্রামে রাশেদুল হকের পৈর্তৃক সম্পত্তির অধিগ্রহণের জন্য প্রস্তাবিত সাড়ে ৭ শতাংশ জমির সঠিক সীমানা নির্ধারণ না করে, স্থানীয় দালাল মোঃ খোরশেদ আলম কোরবানের দেখিয়ে দেয়া জায়গা হতে জমি পরিমাপের ফিতা ধরে, খেয়ালখুশিমতো তথ্য লিপিবদ্ধ করায় রাশেদুল হক সার্ভেয়ারদেরকে সঠিকভাবে জমি পরিমাপ করতে বলায়, কোরবান ও তার স্ত্রী নূরে তাকে মারতে তেড়ে আসে। রাশেদুল হকের একতলা পাকা বিল্ডিং যেনো অধিগ্রহণের জায়গায় না দেখিয়ে মোঃ খোরশেদ আলম কোরবানের একতলা পাকা বিল্ডিংটি অধিগ্রহণের জায়গায় দেখিয়ে পরিমাপ করা হয়, তেমনই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সার্ভেয়ারদেরকে তার নিজ বাড়িতে দুইদিন দুপুরের খাবারের আয়োজন করে ও মোটা অঙ্কের ঘুষ প্রদান করে মোঃ খোরশেদ আলম কোরবান । এছাড়াও কোনওরূপ পরিমাপ না করে মোঃ খোরশেদ আলম কোরবানের জমিতে ২টি নোটিশ প্রদানের ঘটনাও ঘটে। স্থানীয়সহ বহিরাগত দালালদের যোগসাজোশে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে অহরহ। এ ঘটনায় সাটুরিয়ায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তি দাবী করেছেন। এ বিষয়ে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো সাংবাদিকদের বলেন,তদন্ত করে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

Digital Marketing Trends That Still Matter in 2026

সাটুরিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশ : ০৭:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪