ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত

সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে।
জামায়াত নিষিদ্ধে প্রজ্ঞাপন বুধবার হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, অনেক কিছু হতে পারে। আমি এখনও বলবো প্রক্রিয়াধীন।

কোন আইনে জামায়াত নিষিদ্ধ হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমন (বিরোধী) আইনের ১৮ ধারায় এমন সুযোগ আছে। যেকোনো সময় ঘোষণা হবে।

আরও পড়ুনঃ জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন যেকোনো সময় : স্বরাষ্ট্রমন্ত্রী
২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮ ধারায় বলা আছে, এই আইনের উদ্দেশ্য পূরণে সরকার, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সাথে জড়িত রয়েছে বলে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে।
সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়ে ‘সর্বসম্মত’ সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, বুধবার জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হবে।
সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিলো। জিয়াউর রহমান তাদের দল করার অনুমতি দেয়। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং সুশীল সমাজ তখন থেকে জামায়াতকে নিষিদ্ধ করার জন্য বলে আসছিলো। এটা জনগণের একটা দাবি ছিলো।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই-একটি মামলায় সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে জঙ্গি দল হিসেবে একে নিষিদ্ধ করা উচিত। এই সবগুলো মিলিয়ে দলটাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। সেই প্রক্রিয়াটি চলছে। প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত

প্রকাশ : ০৭:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪