ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক লেনদেনের নতুন সময় ঘোষণা

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রোববার থেকে মঙ্গলবার, এই তিন দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে, লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত। এদিকে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস চলবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোববার ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়। দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস। শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা মহানগর বিএনপির দুই কমিটির নেতাদের সাক্ষাৎ

ব্যাংক লেনদেনের নতুন সময় ঘোষণা

প্রকাশ : ০৭:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪