ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (২৪ জুলাই) ক্ষুদে বার্তায় সহিংসতা নাশকতার ঘটনায় দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে এ অনুরোধ জানানো হয়।
ক্ষুদে বার্তায় বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন।
অপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেও অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের পাঠানো খুদে বার্তায় বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
তথ্য দেওয়ার জন্য দুটি যোগাযোগ নম্বর দিয়েছে পুলিশ সদর দপ্তর।
এগুলো হলো—০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩।

জনপ্রিয় সংবাদ

Digital Marketing Trends That Still Matter in 2026

দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

প্রকাশ : ০৯:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪