ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কায়েতপাড়া ইউপি নির্বাচনে আব্দুস সামাদ মোল্লার গণসংযোগ, চাইলেন দোয়া ও সমর্থন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদ মোল্লা ইছাখালী গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন। এ সময় তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে নিজের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তিনি ইছাখালী দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।

পরে ইছাখালী গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আব্দুস সামাদ মোল্লা। এ সময় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকাবাসীর কাছে নিজের নির্বাচনী সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের আন্তরিকতা, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়া পান বলে জানান তিনি। এ সময় এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন কথা ও প্রত্যাশা শোনেন।

চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সামাদ মোল্লা বলেন, এলাকার মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও দোয়া তাঁকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে। তিনি সবার দোয়া ও সমর্থন নিয়ে কায়েতপাড়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান।

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে চান। এজন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কায়েতপাড়া ইউপি নির্বাচনে আব্দুস সামাদ মোল্লার গণসংযোগ, চাইলেন দোয়া ও সমর্থন

প্রকাশ : ০৭:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬