ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী আল-আমিনের প্রচারণা শুরু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী খন্দকার মো. আল-আমিনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে পৌরসভার রূপসী এলাকায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে এ প্রচারণা শুরু করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, তারাব পৌরসভার মেয়র প্রার্থী খন্দকার মো. আল-আমিন, পৌরসভা জামায়াতের আমির মো. নাজমুল হক, সেক্রেটারি নওফেল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের মৈকুলি ইউনিটের সভাপতি ইসহাক কাজীসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দলীয় নেতাকর্মীরা।

প্রচারণা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারাব পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী খন্দকার মো. আল-আমিন নির্বাচিত হলে তারাব পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি ৫ আগস্টের পর পৌরসভার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

তাঁরা বলেন, জামায়াতের প্রার্থী নির্বাচিত হলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, পুলিশ সদস্যের হাত-পা ভেঙে পায়ের রগ কাটার অভিযোগ

তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী আল-আমিনের প্রচারণা শুরু

প্রকাশ : ০৫:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬