রাজধানীর উত্তরায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। শনিবার (৩১ অক্টোবর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ কর্মসূচি উত্তরা জসিমউদ্দীন রোডে অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন অংশ নিয়ে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় এলাকার পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচির মাধ্যমে সড়ক ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
হাফিজুর রহমান 








