ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে রূপগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত এমপি দিপু ভূঁইয়া

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছেন প্রবাসী রূপগঞ্জবাসী। আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউইয়র্কের স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৬টা ৩০ মিনিটে) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি, রূপগঞ্জের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে গত ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখসারির নেতা হিসেবে উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও অতিথিরা তাঁর রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার সঙ্গে প্রবাসীরা শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা প্রদান করেন আয়োজকেরা। এ সময় প্রবাসী রূপগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসে থেকেও রূপগঞ্জের মানুষের সঙ্গে নিজেদের যোগাযোগ ও সম্পর্ক অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে রূপগঞ্জের উন্নয়ন, এলাকার মানুষের কল্যাণ এবং প্রবাসীদের সঙ্গে এলাকার জনপ্রতিনিধিদের যোগাযোগ আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ ও রূপগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান একপর্যায়ে প্রবাসে বসবাসরত রূপগঞ্জের মানুষের মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর এলাকার পরিচিতজনদের একসঙ্গে পেয়ে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

জনপ্রিয় সংবাদ

জুমার নামাজের পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন ড. এম এ কাইয়ুম

নিউইয়র্কে রূপগঞ্জবাসীর ভালোবাসায় সিক্ত এমপি দিপু ভূঁইয়া

প্রকাশ : ০৫:১৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬