ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে জামায়াতের সাবেক সদস্য ও সাথীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুড়াপাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের সাবেক সদস্য ও সাথীদের অংশগ্রহণে এক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সংগঠনের সাবেক সহযোদ্ধাদের একত্রিত করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাখালী এলাকার ফোরস্টার চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী পশ্চিম শাখার উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী পশ্চিমের আমির মাওলানা ফারুক আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ হানিফ ভূঁঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মহিউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমজাদ হোসেন, কায়েতপাড়া ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও জাহাঙ্গীর আলম।

পুনর্মিলনীতে মুড়াপাড়া ও কায়েতপাড়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাবেক সদস্য ও সাথীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একে অপরের সান্নিধ্যে এসে তারা কুশল বিনিময় করেন এবং অতীতের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন স্মৃতিময় ঘটনা নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন।

এ সময় বক্তারা বলেন, সংগঠনের সাবেক সদস্য ও সাথীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পুনর্মিলনী আয়োজনের মাধ্যমে পুরোনো সম্পর্ক নতুন করে প্রাণ ফিরে পায় এবং সাংগঠনিক বন্ধন আরও শক্তিশালী হয়।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশে উপস্থিত সাবেক সদস্য ও সাথীদের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠানটি শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জামায়াতের সাবেক সদস্য ও সাথীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপগঞ্জে জামায়াতের সাবেক সদস্য ও সাথীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশ : ০৯:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬