ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তারুণ্যের শক্তিকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার মুড়াপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া।

উপজেলা প্রশাসন, রূপগঞ্জের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে।

এ সময় ক্রীড়াঙ্গনের বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো মাঠে উপস্থিত হয়ে উপভোগ করতে ক্রীড়াপ্রেমী দর্শকদের আমন্ত্রণ জানানো হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস. এম. আব্দুল্লাহ-বিন-শফিক।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে জামায়াতের সাবেক সদস্য ও সাথীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

রূপগঞ্জে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশ : ০৬:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬