ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৫:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ২৬২৩ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়ে আগামী শনিবার নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরের পর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ কথা জানান।

তিনি বলেন, এইচএসসির ফলাফল প্রকাশ ৩১ তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলাফল নিয়ে যেন কোনো প্রকার প্রশ্ন না ওঠে, সেই লক্ষ্যে বোর্ড কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের দিন হিসেবে ২৯ অক্টোবরের কথা জানানো হয়েছিল।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কয়েকটি জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের চনপাড়ায় জামায়াতের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

প্রকাশ : ০৫:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬