ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক-শেয়ারবাজার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশ : ০৪:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ২৫৭৭ বার পড়া হয়েছে

পূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংক, বিমা ও শেয়ারবাজারসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। ছুটির আগে আজ সোমবার (১৯ অক্টোবর) শেষ কর্মদিবস হওয়ায় সকাল থেকেই ব্যাংকগুলোতে প্রয়োজনীয় লেনদেন সারতে ভিড় করছেন গ্রাহকরা।

সকাল ১০টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই নগদ টাকা তোলা, জমা দেওয়া ও ব্যবসায়িকসহ বিভিন্ন জরুরি আর্থিক কাজ সারতে দেখা গেছে গ্রাহকদের। তবে অন্যান্য সময়ের ছুটির আগের দিনের তুলনায় ব্যাংকগুলোতে আজ উপচেপড়া ভিড় নেই। স্বাভাবিক দিনের চেয়ে গ্রাহকের উপস্থিতি কিছুটা বেশি হলেও পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত ও শৃঙ্খলার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

এদিকে টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ থাকায় সাধারণ গ্রাহকরা যেন আর্থিক ভোগান্তিতে না পড়েন, সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ছুটির এই সময়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক অনলাইন লেনদেন চালু রাখা এবং এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা মহানগর বিএনপির দুই কমিটির নেতাদের সাক্ষাৎ

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক-শেয়ারবাজার

প্রকাশ : ০৪:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬