ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরজান কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: লাইব্রেরি ও হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস এমপি জাহাঙ্গীরের

  • হাফিজুর রহমান
  • প্রকাশ : ০৬:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২৫০৩ বার পড়া হয়েছে

রাজধানীর ডুমনী এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আমিরজান কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি তাঁর বক্তব্যে আমিরজান কলেজের শিক্ষার মানোন্নয়ন, আধুনিক লাইব্রেরি ও বিজ্ঞানাগার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে কলেজের উদ্যোগে হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনায় সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমিরজান কলেজের লাইব্রেরি ও বিজ্ঞানাগার উন্নয়নে যতটুকু সহযোগিতা প্রয়োজন, তা দিতে তিনি প্রস্তুত রয়েছেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আধুনিক শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, আমিরজান কলেজের পক্ষ থেকে পারিবারিক উদ্যোগে হাসপাতাল প্রতিষ্ঠার জন্য দুই বিঘা জমি দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ওই জমিতে হাসপাতাল নির্মাণে যে ব্যয় হবে, তা নির্বাহের জন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি কলেজ কর্তৃপক্ষকে হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন কলেজের বিজ্ঞানাগার প্রতিষ্ঠার জন্য এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তাঁর এ ঘোষণাকে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা স্বাগত জানান।

খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক বলেন, আমিরজান কলেজের শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হবে এবং এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দেবে—এটাই তাঁর প্রত্যাশা। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, বিএনপির ৪৩ নম্বর ওয়ার্ড সভাপতি দিদার আহমেদ মোল্লা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর নূর তুষার এবং আমিরজান কলেজের অধ্যাপক আতাউর রহমান।

কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিল্লুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক আতাউর রহমান। বক্তব্যে তিনি কলেজের প্রতিষ্ঠা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, আজকের প্রধান অতিথি এস এম জাহাঙ্গীর হোসেন ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিল্লুর রহমানের সঙ্গে তিনি একই সময়ে ঢাকার তেজগাঁও কলেজে লেখাপড়া করেছেন। তাঁদের একসঙ্গে পথচলার স্মৃতি এবং আজকের অনুষ্ঠানে একত্র হওয়ার সুযোগ তাঁকে আনন্দিত করেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি, খিলক্ষেত থানা বিএনপি ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক ও যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান এবং বেলাল হোসেন। এ ছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জামিল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

আমিরজান কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি আধুনিক শিক্ষা উপকরণ, উন্নত লাইব্রেরি ও বিজ্ঞানাগার প্রতিষ্ঠা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গানসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা। আনন্দঘন পরিবেশে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমিরজান কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: লাইব্রেরি ও হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস এমপি জাহাঙ্গীরের

আমিরজান কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: লাইব্রেরি ও হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস এমপি জাহাঙ্গীরের

প্রকাশ : ০৬:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬