ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জের কোনো ভূমি অফিসে থাকবে না ওমেদার-দালাল: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কোনো ভূমি অফিসে ওমেদার নামে দালাল থাকতে পারবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। ভূমি অফিসে সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন এলাকায় ইউনিয়ন ভূমি অফিস, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ভূমি অফিসে সাধারণ মানুষকে হয়রানি করে কোনো ব্যক্তি বা চক্র যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে মানুষ যাতে সহজে, স্বচ্ছতার সঙ্গে এবং নির্ধারিত নিয়মে সেবা পেতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। এ জন্য ভূমি অফিসগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ভূমি অফিসে ওমেদার পরিচয়ে দালালদের দৌরাত্ম্য সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, ভূমি অফিস হচ্ছে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ একটি সেবাকেন্দ্র। নামজারি, জমির খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কাজে প্রতিদিন বহু মানুষ এসব অফিসে আসেন। সেবা নিতে এসে কেউ যেন মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীল হয়ে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারি সেবার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক দাউদপুর ইউনিয়ন ভূমি অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতিও পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং সরকারি সেবার মান ও উন্নয়ন কার্যক্রমের বিষয়ে খোঁজ নেন।

স্থানীয় পর্যায়ে ভূমি অফিসের কার্যক্রম সচল রাখা, সেবাপ্রত্যাশীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া এবং সরকারি সেবায় অনিয়মের সুযোগ বন্ধ করা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার পাশাপাশি নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ বিন শফিক, সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের কর্মকর্তা ফরিদ আল সোহান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, দাউদপুর ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা রেক্সোনা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনের একপর্যায়ে জেলা প্রশাসক দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে কয়েকটি ফলজ ও ভেষজ বৃক্ষ রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সরকারি দপ্তরগুলোর আশপাশে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনকে ভূমি অফিসের সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চলমান প্রশাসনিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষ যাতে দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি ভূমি অফিস থেকে প্রয়োজনীয় সেবা নিতে পারেন, সে জন্য নিয়মিত নজরদারি অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

আমিরজান কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: লাইব্রেরি ও হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস এমপি জাহাঙ্গীরের

রূপগঞ্জের কোনো ভূমি অফিসে থাকবে না ওমেদার-দালাল: জেলা প্রশাসক

প্রকাশ : ০৫:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬