ঢাকার ধামরাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় ধামরাই থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩১৭-এর সংসদ সদস্য সুলতানা আহমেদ।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো সন্দেহজনক পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপদে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ধামরাই থানার আওতাধীন বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা দুর্গাপূজাকে কেন্দ্র করে নি
প্রথম ভোর ডেস্ক,ঢাকা 

















