ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে রিয়াদের পর জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে জেদ্দা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে যেতে না পারায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রোববার (১১ অক্টোবর) জেদ্দা বিমানবন্দরে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস ম্যানেজার এম এ সাত্তার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ কারণে ঢাকাগামী যাত্রীদের বোর্ডিং কার্যক্রমও এখনো শুরু করা যায়নি। বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, হুথিদের হামলার কারণে শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারের ফ্লাইট রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরব থেকে দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের অনিশ্চয়তা ও দুর্ভোগ বাড়ছে।

রূপগঞ্জে সড়ক উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ, ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে হাসপাতাল

সৌদিতে রিয়াদের পর জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল বন্ধ

প্রকাশ : ০৫:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬