ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে নবীন হাফেজদের পাগড়ি প্রদান ও ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিউল উলুম পিতলগঞ্জ মাদ্রাসার হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মানসূচক পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নবীন হাফেজদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও সমাজ গঠনে মাদ্রাসার ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আবু মুহাম্মাদ মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভূঁইয়া।

এ সময় এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হাজী আবু মুহাম্মাদ মাসুম বলেন, পবিত্র কুরআন হিফজকারী হাফেজরা সমাজের আলোকিত পথপ্রদর্শক। দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধের প্রসারে মাদ্রাসা শিক্ষার ভূমিকা অপরিসীম। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।

তিনি নবীন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে এলাকার শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে হিফজ সম্পন্নকারী নবীন শিক্ষার্থীদের মাথায় সম্মানসূচক পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

প্রকাশ : ০৯:১৬:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬