ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিক-ইউএনও মতবিনিময়

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকার নানা সমস্যা নিয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমন এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা সমস্যা সমাধানে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব বিষয়ে রূপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাভিশন ও দৈনিক ইনকিলাবের সাংবাদিক খলিল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ বিন শফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা টেলিভিশনের সাংবাদিক শহীদুল্লাহ গাজী।

সভায় সাংবাদিকরা বলেন, রূপগঞ্জের বিভিন্ন এলাকার চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদকসহ অপরাধের পাশাপাশি নানা অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো সংবাদমাধ্যমে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে অতীতের মতো ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

সাংবাদিকরা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ, জনদুর্ভোগ ও বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে জনস্বার্থে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব দেন তারা।

ইউএনও এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, **“রূপগঞ্জের জনগণের জন্য কাজ করার উদ্দেশ্যেই এখানে দায়িত্ব নিয়েছি। সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করাই আমার লক্ষ্য। এ কাজে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”**

তিনি বলেন, এলাকার সমস্যা ও অপরাধের তথ্য প্রশাসনের কাছে পৌঁছালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহজ হয়। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় রূপগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমন এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অপরাধ ও অনিয়মের তথ্য আদান-প্রদান এবং প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও কার্যকর করার বিষয়ে মতামত দেন উপস্থিত সাংবাদিকরা।

সভায় মাই টিভি ও যায়যায়দিনের মকবুল হোসেন, দৈনিক আগামীর সময়ের এ এইচ মিলন, সমকালের জিয়াউর রাশেদ, স্টার নিউজ ও ডেইলি সানের এস এম শাহাদাত, নিউজ টুয়েন্টিফোরের আলম হোসেন, জিটিভির আশিকুর রহমান হান্নান, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, গ্রীন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, এনটিভির শাকিল আহমেদ, এটিএন নিউজের পারভেজ আহমেদ, বিজয় টেলিভিশনের শরীফ আহমেদ লিটন, যুগান্তরের মাহাবুব মনি, আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, মিজানুর রহমান, ভোরের কাগজের নজরুল ইসলাম, খবরের কাগজের রুবেল শিকদার, কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, বাংলাবাজার পত্রিকার দিপু ঘোষ, সিএনএন বাংলার সাইদুর রহমান, আজকের বাংলার মাকসুদুল হক তুষার, নারায়ণগঞ্জ পোস্টের মেহেদী হাসান ফরহাদ, শীতলক্ষ্যা টিভির বিপ্লব হাসান, দৈনিক প্রলয়ের আশিকুর রহমান, প্রাইম টিভির বিপ্লবসহ রূপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিক-ইউএনও মতবিনিময়

রূপগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিক-ইউএনও মতবিনিময়

প্রকাশ : ০৬:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬