ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারে রাজশাহীতে অভিযান

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারে রাজশাহীতে অভিযান চালাচ্ছে রেলওয়ে পুলিশ, আরএমপি, ডিবি, র‍্যাব ও ট্যুরিস্ট পুলিশ। কয়েক দফা অবস্থান শনাক্ত হলেও এখনো ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হয়নি। জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারে রাজশাহীতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ল্যাপটপটির অবস্থান কয়েক দফা শনাক্ত হলেও এখনো সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। রেলওয়ে পুলিশ, আরএমপি, ডিবি, র‍্যাব ও ট্যুরিস্ট পুলিশ সমন্বিতভাবে ল্যাপটপটি উদ্ধারের চেষ্টা করছে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, “বুধবার নাটোর রেলস্টেশনে ব্যাগ চুরির ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই পর্যটক। “এরপর বিষয়টি নিয়ে নাটোর জেলা পুলিশ ও সান্তাহার জিআরপি কাজ শুরু করে। পরে চুরি হওয়া ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়।”

তিনি বলেন, “প্রথমে ল্যাপটপটির অবস্থান রাজশাহীর রেলগেট এলাকায় শনাক্ত হয়। পরে রাত ১১টার দিকে পর্যটক রাজশাহীতে আসেন। তখন ল্যাপটপটির অবস্থান মহিলা কলেজের আশপাশে দেখা যায়। “এরপর রেলওয়ে পুলিশ, আরএমপির বোয়ালিয়া থানা, ডিবি ও র‍্যাবের সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, মেসের মালিক ও কেয়ারটেকারদেরও বিষয়টি জানানো হয়।”

এর আগে বুধবার বিকালে নাটোর রেলস্টেশনে জার্মান এক পর্যটকের ব্যাগসহ ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে যায়। পরে ঘটনাটি সাংবাদিকদের জানান ১৮ বছর বয়সি ক্রিল। এদিকে বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করেন ক্রিল। তিনি রাতে রাজশাহী পৌঁছানোর পরই রেলওয়ে স্টেশনের একটি হোটেলে তার থাকার ব্যবস্থা করে পুলিশ। পরে পুলিশ তাকে খাবারও সরবরাহ করে।

ক্রিল ল্যান্ডার বলেন, “সর্বশেষ আপডেট হয়তো খুব একটা ভালো নয়, কারণ গত কয়েক ঘণ্টা ধরে আমরা কোনো নির্দিষ্ট অবস্থান পাচ্ছি না। তবে আমরা আশা করছি যে, শীঘ্রই আমরা নতুন অবস্থান খুঁজে পাবো।”

ল্যাপটপ ব্যাগে পাসপোর্ট ছিল কি-না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার সঙ্গে আমার পাসপোর্ট এবং ফোন আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ল্যাপটপের ভেতরের সমস্ত ডেটা যা এখন নিখোঁজ রয়েছে। আমি নাটোর পুলিশ স্টেশনে পৌঁছানো মাত্রই তারা সম্ভাব্য সবকিছু করেছেন।

“এটা কিছুটা জটিল একটি বিষয়, কারণ আমাদের কাছে আমার ফোনের অবস্থান এবং ওই লোকটির সিসিটিভি ফুটেজ ছাড়া কাজ করার মতো তেমন কোনো তথ্য নেই। কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব, এবং আমি জানি পুলিশ অফিসাররা আমার জিনিসপত্রগুলো ফেরত নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করছেন।”

ওসি হাফিজুর রহমান জানান, ল্যাপটপটিতে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। রাতে অবস্থানেরও পরিবর্তন দেখা যায়নি। পরে ল্যাপটপটি বিক্রি করে দেওয়ার আশঙ্কায় ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, “বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। ওই সময় ‘তিতুমীর’ ও ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন সেখানে থাকার কথা ছিল। “পরে ট্রেন দুটিতে তল্লাশি চালায় রেলওয়ে পুলিশ। তবে ল্যাপটপ বা ক্যামেরা উদ্ধার হয়নি।”

ল্যাপটপটি উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা বলছেন, “সঠিক লোকেশন পাওয়া গেলে ল্যাপটপটি উদ্ধার করা সম্ভব হবে। বিদেশি পর্যটক আমাদের মেহমান। তার জিনিসপত্র যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া যায়, সে জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।” তিনি বলেন, “আরএমপি, ডিবি, র‍্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে। সেটিও বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে।”

রূপগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিক-ইউএনও মতবিনিময়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারে রাজশাহীতে অভিযান

প্রকাশ : ০৬:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬